ঢাকা | বুধবার | ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

অর্থবছরের শেষে খাদ্য মজুদ বৃদ্ধি পেয়েছে: প্রেস উইং

চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুদ ছিল মোট ১৭.৬৪ লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি। বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, গত অর্থবছরের ১ জুলাই দেশে চাল ও গমের মোট মজুদ ছিল ১৪.৭৩ লাখ টন, যার মধ্যে চালের মজুদ ছিল ১০.৬০ লাখ টন এবং গমের মজুদ ছিল ৪.১৩ লাখ টন।

নতুন অর্থবছরের শুরুতেই চালের মজুদ বাড়ে ১৫.৪১ লাখ টনে, যা অভ্যন্তরীণ উত্স থেকে সংগ্রহ এবং আমদানি দুয়ের সম্মিলিত ফল। তবে গমের মজুদ কমে দাঁড়িয়েছে ২.২৩ লাখ মেট্রিক টনে, যার কারণ গমের বিতরণ অপেক্ষাকৃত বেশি হওয়া।

সরকারি মজুদ, সংগ্রহ ও বিতরণের এ সব তথ্য দেশের খাদ্য নিরাপত্তা ও স্থিতিশীলতার কথাও তুলে ধরে। মজুদের এই বৃদ্ধি দেশে খাদ্যের পর্যাপ্ত সরবরাহ এবং সংকট এড়ানোর লক্ষ্যে সরকারের কার্যকরী ভূমিকার প্রতিফলন।