ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিরোধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার যুবদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হলো। দেশের বিভিন্ন জেলায় একই ধরনের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বেলা ২টায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও যুবনেতা হাচান চৌধুরীর নেতৃত্বে নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিল অন্তর্ভুক্ত ছিল দেশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের। দীর্ঘ দিনের গোপন তৎপরতা ও অভ্যস্ত গুপ্ত সংগঠনগুলোর মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার বিরূদ্ধে এবং সারাদেশে অবনতি আশঙ্কাজনক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে এই কর্মসূচি গৃহীত হয়েছে।

সমাবেশে যুবদল ও বিএনপির নেতারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ষড়যন্ত্র করে বিএনপির প্রতি দুর্নাম ও মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া হবে।

বিক্ষোভ ও সমাবেশে ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতার ঘটনার পেছনে বিএনপি, যুবদল ও ছাত্রদলকে মিথ্যা ভাবে জড়ানোর অপপ্রচারেরও তীব্র প্রতিবাদ জানানো হয়। তারা এসব হত্যাকাণ্ডের দ্রুত বিচার চান এবং ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেন।