ঢাকা | শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

আগষ্টের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগ

দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুলে গেছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সবখাতে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলছেন, যদি আগামী এক মাসের মধ্যে শ্রমিকরা মালয়েশিয়ায় যেতে শুরু করেন, তাহলে এটি দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি একথা বৃহস্পতিবার (৩০ জুলাই) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। সেখানে মাহদী আমিন বলেন,