ঢাকা | শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আলী ইমাম মজুমদার: দেশের বিরোধের ৯০ শতাংশ কারণ ভূমি সমস্যা

দেশে বিরোধিতার প্রায় ৯০ শতাংশই মূলত ভূমি সংক্রান্ত মামলা ও ঝামেলা থেকে উদ্ভূত হয়। এই সমস্যার সমাধান কার্যকরভাবে করা কঠিন হলেও তার প্রতি নজর দিতে হবে। অন্তর্বর্তী সরকারের ভূমি ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার এমনটাই জানিয়েছেন। তিনি আরও বলেন, ভূমি বিরোধের সমস্যা সমাধানে শুধু সরকারের প্রচেষ্টা নয়, সাধারণ জনগণের সচেতনতাও জরুরি।

বুধবার (১৩ আগস্ট) ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে ‘অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই কর্মশালা পাইলট প্রকল্প হিসেবে ফেনী থেকে শুরু হয়েছে, যা দেশের অন্যান্য অঞ্চলে ভূমি সেবা সিস্টেম কে স্বয়ংক্রিয় ও আধুনিক করতে সহায়ক হবে।

কর্মশালার সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম উদ্যোগটির গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য দেন।

এছাড়া ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো: এমদাদুল হক চৌধুরী এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো: পারভেজ হাসান বিপিএএ আলোচনা করেন।

অনুষ্ঠানে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, সাংবাদিক আবু তাহের, ফেনী আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নুরুল আমিন খান, জেলা প্রশাসনিক ও ভূমি বিভাগের কর্মকর্তারা, রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং ছাত্র নেতৃবৃন্দসহ বিভিন্ন গুরুত্বপূর্ন ব্যক্তি।

এই কর্মশালার মাধ্যমে ভূমি সংক্রান্ত তথ্যের সুনির্দিষ্ট সন্নিবেশ ও দ্রুত সংষ্করণের মাধ্যমে দেশের ব্যস্ত ও জটিল ভূমি বিরোধের সমস্যার কার্যকর সমাধানে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে বলে আশা করা হচ্ছে।