টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান সম্প্রতি মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। এই নির্বাচনে তিনি ধানী শীষ প্রতীকে মোট ১ লাখ ১৩ হাজার ২১৪ ভোট পান, যা অন্যতম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও শিল্পপতি সালাউদ্দিন আলমগীর হরিণ প্রতীক নিয়ে ৭৬ হাজার ৪৪৮ ভোট লাভ করেন। ফলে তিনি মোট ৩৬ হাজার ৭৬৬ ভোটের ব্যবধানে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এদিন প্রথম দিনে সংসদ অধিবেশনে স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন করেন। তাদের রাষ্ট্রপতি শপথ পড়ান। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার মাধ্যমে তারা আর মন্ত্রিসভার সদস্য থাকতে পারবেন না। একই দিন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের এমপি আহমদ আযম খানকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়। তবে এখনও তাকে কোনো নির্দিষ্ট মন্ত্রণালয় দেওয়া হয়নি।








