ঢাকা | বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

ইরান ইস্যুতে কিয়ার স্টারমারের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরানের ওপর হামলা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

শনিবার (৭ মার্চ) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই উদ্বেগ ব্যক্ত করেন। তুর্কি প্রেসিডেন্ট দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইলের হামলার পর সৃষ্ট পরিস্থিতি তুরস্ক গাম্ভীর্য সহকারে পর্যবেক্ষণ করছে।

আলাপচারিতায় এরদোয়ান জানান, যদি এই ধরনের সামরিক পদক্ষেপ দীর্ঘমেয়াদী হয়, তবে তা শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্বব্যাপী অস্থিতিশীলতার কারণ হতে পারে। তিনি মনে করান যে চলমান সংকট মোকাবিলায় প্রথম পছন্দ হওয়া উচিত কূটনৈতিক সংলাপ, সামরিক বিকল্প নয়।

এরদোয়ান আরও বলেন যে এখনও কূটনৈতিক প্ল্যাটফর্ম গঠন করে আলোচনা ও মধ্যস্থতার মাধ্যমে উত্তেজনা কমানো সম্ভব। তুরস্ক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

ফোনালাপে দুই নেতা তুরস্ক ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

সূত্র: আনাদোলু এজেন্সি