ঢাকা | মঙ্গলবার | ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

খুলনায় অতিরিক্ত বাংলা মদ খেয়ে ৫ জনের মৃত্যু

খুলনা নগরীতে অতিরিক্ত বাংলা মদপানে ৫ ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই)

সোনাডাঙ্গা মডেল থানার বয়রা পুজা খোলা ইসলামিয়া কলেজ মোড়ে ঘটনাটি ঘটে।

পরিবারের সদস্যরা মৃত ব্যক্তিদের বাড়িতে নিয়ে গেছে। তবে এদের মধ্যে একজনের অবস্থা

আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন—বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০),

বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের

বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০)।

পড়ুন: বগুড়ায় বিষাক্ত মদপানে মৃত্যু, হোমিও ডাক্তার আটক

এছাড়া খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনু গুরুতর অসুস্থ হওয়ায় তাকে খুলনা

বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার উপপরিদর্শক (এসআই)

আবদুল হাই।ৎ