কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পূর্বাচল পার্মানেন্ট ক্যাম্পাসে সম্প্রতি অনুষ্ঠিত হয় ‘‘চৌধুরী জাফরুল্লাহ শরাফাত ট্রফি ২০২৫’’ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। এই আকর্ষণীয় ফাইনালে CUB Underdogs অনন্য এক রুদ্ধশ্বাস লড়াইয়ের পর বলজয়ী হয়ে উঠে শক্তিশালী CUB Spurs FC-কে ১-০ গোলে পরাজিত করে।
দুই দলের মধ্যে হওয়া এই প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা এবং উৎসাহ তৈরি করে। পুরো টুর্নামেন্ট জুড়ে ছিলো এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ, যা শিক্ষার্থীদের মধ্যে খেলার প্রতি উৎসাহ ও মনোযোগ আরও বাড়িয়ে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব চৌধুরী জাফরুল্লাহ শরাফাত। তিনি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা উন্নয়নের গুরুত্ব সম্পর্কে পরামর্শ প্রদান করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, সহনশীলতা, সহযোদ্ধা মনোভাব এবং পারস্পরিক বন্ধন গড়ে তুলার একটি উৎকৃষ্ট প্রতিচ্ছবি হিসেবে আবির্ভূত হয়েছে।









