ঢাকা | শুক্রবার | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৮ হিজরি

জীবননগরে এমপিকে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নবাসীর উদ্যোগে চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. রুহুল আমিনকে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুর হাইস্কুল মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। মানুষের ঢল এবং সাদরে স্বাগত জানানো নিয়ে মাঠজুড়ে প্রাণচাঞ্চল্য বিরাজ করে।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী রায়পুর ইউনিয়ন শাখার সভাপতি আমির হামজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাড. রুহুল আমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জেলা তারবিয়াতি সেক্রেটারি মো. জিয়াউর রহমান, জীবননগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী হযরত মাওলানা হাফিজুর রহমান, সাজেদুর রহমান, জীবননগর উপজেলা আমীরসহ আরও অন্যান্য স্থানীয় নেতারা।

অনুষ্ঠানটি স্থানীয়দের ভালোবাসা ও উত্সাহের প্রতিফলন ছিল এবং একইসঙ্গে সমবেত ইফতারের মাধ্যমে মিলনের একটি পরিবেশ তৈরি হয়।