ঢাকা | শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

তারুণ্যের উৎসবের অংশ হিসেবে পদ্মা ব্যাংকের গুলশানে বৃক্ষরোপণ কর্মসূচি

পদ্মা ব্যাংক পিএলসি তারুণ্যের উৎসব-২০২৫ ও জুলাই পুনর্জাগরণের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। ৬ আগস্ট, বুধবার গুলশানে এই কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ তালহা (চলতি দায়িত্বে)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।

এছাড়াও মীর শফিকুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব রিটেইল ব্যাংকিং ও কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন ডিভিশনের, মোঃ রিয়াজুল ইসলাম, হেড অব সিআরএমডি, হোসনে আরা আক্তার, চিফ লিগাল অফিসার, এবং মোঃ ফারুকুজ্জামান, চিফ অপারেটিং অফিসারসহ অন্যান্য কর্ণধাররা অনুষ্ঠানে অংশ নিয়ে এই পরিবেশবান্ধব উদ্যোগকে সমর্থন করেছেন।

এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পদ্মা ব্যাংক তারুণ্যের উৎসবের সার্বিক অনুষ্ঠানে পরিবেশ রক্ষার প্রতি গুরুত্ব আরোপ করছে এবং সমাজে সবুজায়নের বার্তা ছড়াচ্ছে।