ঢাকা | বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

তারুণ্যের উৎসব উপলক্ষে পদ্মা ব্যাংকের গুলশানে বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে পদ্মা ব্যাংক পিএলসি গুলশানে বিশেষ একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। ৬ আগস্ট বুধবার এই উদ্যোগের উদ্বোধন করেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ তালহা (চলতি দায়িত্বে)। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনসহ উর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মীর শফিকুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ব্যাংকিং ও কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন ডিভিশন, মোঃ রিয়াজুল ইসলাম, হেড অব সিআরএমডি, হোসনে আরা আক্তার, চিফ লিগ্যাল অফিসার এবং মোঃ ফারুকুজ্জামান, চিফ অপারেটিং অফিসারসহ অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পদ্মা ব্যাংক পরিবেশের উন্নয়ন এবং তারুণ্যের শক্তিকে উদযাপন করতে গুরুত্বারোপ করেছে।