ঢাকা | শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

নাটোরে কোটি টাকার নকল যৌন উত্তেজক ওষুধ জব্দ

নাটোর সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া ওষধি গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল

যৌন উত্তেজক ওষুধ জব্দ করে ধ্বংস করেছে যৌথ বাহিনী।

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, সেনাবাহিনী ও ঔষধ প্রশাসন অধিপ্তরের সমন্বয়ে বিশেষ

টিম সোমবার (৪ আগস্ট) বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত সদর উপজেলার লক্ষিপুর ও আমিরগঞ্জ

এলাকার ভেষজ পল্লীর ৩টি গোপন কারখানায় অভিযান চালায়।

এ সময় ভেষজ ঔষধের আড়ালে এসব কারখানায় চীন থেকে আমদানি করা ক্ষতিকর যৌন উত্তেজক

কেমিক্যাল দিয়ে নকল ওষুধ তৈরি করে অনলাইন ও অফলাইনে বিক্রি করা হতো বলে জানান ওষুধ

প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম।

এ সময় ৩টি কারখানা থেকে প্রায় ১ কোটি টাকার নকল ওষুধ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কারখানা মালিক শরিফুল ইসলাম, গোলাম মোস্তফা, সজল,সাব্বির রাজু ও সেলিমকে মুচলেকার

মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।