বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন পদ্মা সেতু সাইট অফিসে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ‘অডিট আপত্তি নিষ্পত্তি’ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুর রউফ, সচিব, সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। প্রশিক্ষণের রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ ইকবাল হোসেন, উপপরিচালক, পরিবহন অডিট অধিদপ্তর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে সরকারি অর্থের যথাযথ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আর্থিক শৃঙ্খলা রক্ষা, দলিলপত্র সংরক্ষণ ও বিবেচনায় বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সরকারি বিধি-নিয়মাক্রমে অর্থ ব্যয় করার নির্দেশনা দেন, যাতে ভবিষ্যতে অডিট সংক্রান্ত কোনো আপত্তি সৃষ্টি না হয়।
সচিব মহোদয় আরও বলেন, সরকারি সম্পদ সকল কর্মকর্তাদের কাছে জনগণের সর্বোচ্চ আস্থা ও আমানত হিসেবে বিবেচিত হওয়া উচিত। তাই এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে এবং সরকারি সেবা গ্রহণে জনগণের কোনো প্রকার অসুবিধা না হয়, সে জন্য সবাইকে সাবধান ও দায়িত্বশীল হওয়ার তাগাদা দেন।
তিনি আশাপ্রকাশ করেন যে, সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও প্রতিশ্রুতিবদ্ধ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে সেতু কর্তৃপক্ষের কার্যক্রম আরও উন্নত হবে।
এই প্রশিক্ষণে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং পদ্মা সেতু সাইট অফিসের বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন, যাদের সক্রিয় অংশগ্রহণ প্রশিক্ষণের সফলতা নিশ্চিত করেছে।








