ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ২৯তম বার্ষিক সাধারণ সভা ২৪ জুন ২০২৫ ইং তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৪ সালের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল সভার সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির পরিচালকবৃন্দ যেমন মিসেস বিউটি আক্তার, ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জনাব মনজুর মোঃ সাইফুল আজম এফসিএমএ, মিসেস তাহমিনা বিনতে মোস্তফা, জনাব তায়েফ বিন ইউসুফ, মিসেস তানজিমা বিনতে মোস্তফা, জনাব ওয়াশিকুর রহমান, জনাব তানভীর আহমেদ মোস্তফা, মিসেস সামিরা রহমান, মিসেস তাসনিম বিনতে মোস্তফা, জনাব মোঃ বেলায়েত হোসেন ভূইয়া, জনাব মোহাম্মদ সাইদ আহমেদ রাজা এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানা উল্লাহ উপস্থিত ছিলেন।

সাথে ছিলেন প্রধান অর্থ কর্মকর্তা শেখ বিল্লাল হোসেন এফসিএ, কোম্পানির অডিটর এ.কে.এম. আমিনুল হক এফসিএ, সিনিয়র পার্টনার মেসার্স এ.হক এন্ড কোং চাটার্ড একাউন্ট্যান্টস, আবদুর রহিম মিয়া এফসিএ, পার্টনার মেসার্স ইসলাম জাহিদ এন্ড কোং চাটার্ড একাউন্ট্যান্টস, মোঃ ফিরোজুল ইসলাম সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (অর্থ ও হিসাব), কোম্পানী সচিব মোঃ মাসুদ রানা এবং কোম্পানির উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার।

সভায় কোম্পানীর গত বছর অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়, যা কোম্পানির স্থায়িত্ব ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।