ঢাকা | রবিবার | ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বুকে ব্যথায় হাসপাতালে ভর্তি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল

বুকে তীব্র ব্যথা অনুভব করে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল (ইউনাইটেড) হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। বিষয়টি শুক্রবার (১০ জুলাই) বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বগুড়ার নিজ বাসায় হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত বগুড়ার টিএমএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় এনে গুলশানের কন্টিনেন্টাল (ইউনাইটেড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পোস্টে অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে এবং সকলের কাছে তার আশু আরোগ্যের জন্য দোয়া চাওয়া হয়েছে। পাভেলের বর্তমান শারীরিক অবস্থার আরও বিস্তারিত কোনো তথ্য পোস্টে জানানো হয়নি।