ঢাকা | শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. কলিমুল্লাহ গ্রেপ্তার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে আটক করে। চলতি বছরের ১৮ জুন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান থাকা অবস্থায় ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করে। গ্রেপ্তারের পর জানা গেছে, এই মামলায় তাকে আটক দেখানো হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি দুর্নীতির মাধ্যমে অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।