ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্ত থেকে ২৯ লাখ টাকার যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

শুক্রবার (২৫ জুলাই) গভীর রাতে বেনাপোলের বড় আঁচড়া বটতলা এলাকা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা দ্রুত পালিয়ে যাওয়ার পর, ট্যাবলেটগুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। জব্দকৃত সামগ্রী ধ্বংস করার জন্য যশোরের ৪৯ বিজিবি ব্যাটালিয়নে রাখা হবে বলে জানানো হয়েছে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চোরাচালানকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট এনে বড় আঁচড়া বটতলা মোড়ে মজুদ করেছিল। এরপর বেনাপোল বিওপির হাবিলদার মো. মামুনুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে ‘সুপার ভিডালিস্টা’ নামক ভারতীয় ব্র্যান্ডের মোট ৯ হাজার ৮০০ পিস ট্যাবলেট জব্দ করে, যার বাজার মূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।