আজ সকালে, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে নতুন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার তার পরিচয়পত্র পেশ করেন। এই আনুষ্ঠানিকতা সম্পন্নের সাথে সাথেই, তিনি সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার খোঁজ নিতে ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করেন। হাইকমিশনার জানান, ভবিষ্যতে নিয়মিতভাবে ভিসা সেন্টার পরিদর্শন করবেন এবং সাধারণ আবেদনকারীদের মতামত শোনা, সেবার মান উন্নত করতে গণমাধ্যমকর্মীদের মূল্যবান পরামর্শ গ্রহণ করবেন। ভারতের এই সিদ্ধান্তের ফলে সাধারণ পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা স্বস্তি ফিরেছে এবং দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন।








