ঢাকা | শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মেঘনা ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত

মেঘনা ব্যাংক পিএলসি’র ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ জুন ২০২৫, সোমবার রাজধানীর মহাথালীস্থ ম্যাডোনা টাওয়ারে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের সম্মানিত চেয়ারপারসন মিসেস উজমা চৌধুরী সভাপতিত্ব করেন।

সভায় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব তানভীর আহমেদ, অডিট কমিটির চেয়ারম্যান জনাব মো. আলী আক্তার রেজভী, এফসিএ এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মামুনুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের স্বতন্ত্র পরিচালকগণ জনাব রজব আলী, জনাব এম. নজরুল ইসলাম ও জনাব হাবিবুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কাজী আহ্সান খলিল উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত কোম্পানি সচিব জনাব সজিব কুমার সাহা, এফসিএ এবং ব্যাংকের সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দও সভায় অংশগ্রহণ করেন।

সভায় মেঘনা ব্যাংক তাদের সেবার মান উন্নয়নে, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদানের গুরুত্ব তুলে ধরে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। ব্যাংক টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের দিকেও মনোযোগী থাকার প্রতিশ্রুতি প্রদান করে। এই সাফল্যমন্ডিত সভা ব্যাংকের ভবিষ্যৎ উন্নয়নের পথকে আরও সুগম করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।