মেঘনা ব্যাংক পিএলসি-এর ১২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩শে জুন ২০২৫, সোমবার রাজধানীর মহাথালী এলাকার ম্যাডোনা টাওয়ারে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের সম্মানিত চেয়ারপার্সন মিসেস উজমা চৌধুরী সভাপতিত্ব করেন।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব তানভীর আহমেদ, অডিট কমিটির চেয়ারম্যান জনাব মো. আলী আক্তার রেজভী, এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মামুনুল হক, ব্যাংকের স্বতন্ত্র পরিচালকরা—জনাব রজব আলী, জনাব এম. নজরুল ইসলাম ও জনাব হাবিবুর রহমান। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কাজী আহ্সান খলিল এবং ভারপ্রাপ্ত কোম্পানি সচিব জনাব সজিব কুমার সাহা, এফসিএ সহ সম্মানিত শেয়ারহোল্ডাররাও সমবেত হন।
সভায় মেঘনা ব্যাংক তাদের পরিষেবা উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। ব্যাংক টেকসই প্রবৃদ্ধি অর্জনে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকার শপথ গ্রহণ করে এবং ভবিষ্যতে আরো নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের পরিকল্পনা উপস্থাপন করে।









