ঢাকা | বুধবার | ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

রংপুরে গোসলে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু

রংপুরের বদরগঞ্জে মাদ্রাসা থেকে নিখোজেঁর পর যমুনেশ্বরী নদী থেকে ২ শিক্ষার্থীর

মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে, চিকলি নদীতে গোসল করতে গিয়ে আরেক স্কুল ছাত্রের

মৃত্যুর ঘটনা ঘটেছে।

রবিবার (৬ জুলাই) সকাল ৬টার দিকে বদরগঞ্জ জামিয়াতুস সুন্নাহ দারুল মাদ্রাসা থেকে

নিখোঁজ হন ৩ মাদ্রাসা শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের ওই মাদ্রাসা থেকে বাথরুম টপকে মেহেদী হাসান

সিয়াম (১৩), আলীফ হোসেন (১২) ও আল হুসাইন (১৩) পালিয়ে যায়। এরপর যমুনেশ্বরী নদীতে

গোসলে নামেন তারা। এরপর সিয়াম ও আলিফ হোসেন তলিয়ে যান। এ সময় চিৎকার শুরু করে

হুসাইন। তার চিৎকারে স্থানীয়রা এসে খোঁজাখুঁজি শুরু করেন।

খবর পেয়ে দুপুর ১টার দিকে নিখোঁজদের খুঁজতে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের

ডুবুরি দল। অনেক খোঁজাখুঁজির পর বিকাল ৩টার দিকে পাকেরমাতা ব্রিজের নিচে মেহেদী

হাসান সিয়ামের লাশ পাওয়া যায়। পরে বিকাল সাড়ে পাঁচটার দিকে নদী থেকে আলিফের লাশও

উদ্ধার করা হয়।

সিয়ামের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আর আলিফের বাড়ি দিনাজপুরের পার্বতীরপুর

উপজেলায়। বর্তমানে আরেক শিক্ষার্থী আল হুসাইন পুলিশ হেফাজতে রয়েছে।

এদিকে, রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের ধোলাই ঘাট এলাকায় চিকলি নদীতে

গোসল করতে গিয়ে তাসিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ দিন, দুপুর ২ টার

দিকে এই দুর্ঘটনা ঘটে।

তাসিন রাধানগর ইউনিয়নের দিলালপুর মাদারগঞ্জ গ্রামের জিয়াউরুল ইসলামের ছেলে এবং

দিলালপুর মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম আতিকুর শিক্ষার্থীদের মৃত্যুর খবর নিশ্চিত

করে জানান, রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার দুই ছাত্র

এবং চিকলি নদীতে স্কুলের এক ছাত্রসহ মোট তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।