ঢাকা | শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শনিবার সরকারি ছুটি সত্ত্বেও খোলা থাকবে বেনাপোল কাস্টমস হাউস

২০২৫-২৬ অর্থ বছরের বাজেট কার্যক্রম চলমান থাকায় জাতীয় রাজস্ব বোর্ড শনিবার সরকারি ছুটির দিন হলেও কাস্টমস হাউস ও রাজস্ব সংক্রান্ত অন্যান্য দপ্তর খোলা রাখার নির্দেশ দিয়েছে। এ নির্দেশনার আওতায় বেনাপোল কাস্টমস হাউস ওই ছুটির দিনেও স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করবে। বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন, এর ফলে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য অন্যান্য দিনের মতোই সচল থাকবে।