ঢাকা | রবিবার | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শেরপুরে ১১ বস্তা ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ

শেরপুরের নালিতাবাড়ী এলাকায় পুলিশের হাতছানি থেকে বাঁচতে পারলো না চোরাকারবারিরা। গত রোববার গভীর রাতে শহরের ঢাকা বাস স্টেশন এলাকা থেকে একটি প্রাইভেট কারসহ ১১ বস্তায় ২৯৭ বোতল চোরাই ভারতীয় মদ জব্দ করেছে শেরপুর জেলা পুলিশ। এ ঘটনায় প্রাইভেট কারটি টহলরত পুলিশের গাড়ি দেখে রাস্তার পাশে রেখে পালিয়ে যায় মাদক পাচারকারীরা।

নালিতাবাড়ী থানার পুলিশ জানায়, রাত্রীকালীন চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের সময় ঢাকা-নালিতাবাড়ী মহাসড়কে তাদের একটি পিকআপ গাড়ি নালিতাবাড়ী শহরের দিকে যাচ্ছিল। ঢাকা বাস স্টেশনের দক্ষিণ পাশে পৌঁছালে পুলিশ একটি প্রাইভেটকার দেখে সন্দেহজনক আচরণ পর্যবেক্ষণ করে। তখন ওই গাড়িটি রাস্তার পাশে একটি বাড়ির সামনে রেখে তাড়াতাড়ি পালিয়ে যায় গাড়ির চালক ও সহযোগীরা। পুলিশ পরে প্রাইভেট কারটি তল্লাশি করে গাড়ির পেছনের ছিট এবং বেক ডালায় লুকিয়ে রাখা ১১ বস্তা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করে।

জব্দকৃত মদের মধ্যে রয়েছে ম্যাজিক মোমেন্ট, ইম্পেরেয়াল ব্লু, ম্যাগডুয়েলস, এবং রয়েল স্ট্যাগসহ বিভিন্ন প্রকার মদ। এসব মদের বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, এই ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের সনাক্ত এবং গ্রেফতারের জন্য গুরুত্ব সহকারে অনুসন্ধান কার্যক্রম চলছে। এলাকার নিরাপত্তা বজায় রাখতে ও চোরাচালান বন্ধে পুলিশ অভিযান অব্যাহত রাখবে।