ঢাকা | শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সংগীতশিল্পী কনার বিবাহবিচ্ছেদের পর ন্যান্সির ‘শিয়াল রাণী’ মন্তব্যে বিতর্ক

জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা তার বিবাহবিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর সহশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির একটি বিতর্কিত ফেসবুক পোস্ট সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে।

গত বুধবার রাত সাড়ে ১১টায় কনা তার ফেসবুক পেজে একটি বার্তা দিয়ে জানিয়ে দেন, “জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছায় ঘটে।” এক ঘণ্টার মধ্যেই রাত ১২টার সময় ন্যান্সি তার স্ট্যাটাসে লিখেন, “জন্ম, মৃত্যু, বিয়ে-বিচ্ছেদ, এর সবই আল্লাহর ইচ্ছায় হয়—বাণীতে শেয়াল রাণী।”

ন্যান্সির ‘শেয়াল রাণী’ মন্তব্যটি অনেকেই সরাসরি কনাকে উদ্দেশ্য করে করা হয়েছে বলেই ধরণা করছেন। বিশেষ করে কনার বক্তব্যকে উদ্ধৃত করে এই মন্তব্য করার কারণে বিতর্ক আরও তীব্র হয়েছে।

এবার এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গত বছরের একটি ঘটনা আবারও সামনে এসেছে। ২০২৩ সালের ১৪ জুলাই ন্যান্সি একটি শেয়ালের ছবি পোস্ট করেছিলেন, যা সময়কালে কনাকে উদ্দেশ্য করে করা হয়েছে বলে ধারণা করা হয়। সেই সময়ে কনার গাওয়া ‘দুষ্টু কোকিল’ গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল।

যদিও দুই শিল্পী তেমন কোনো প্রকাশ্য দ্বন্দ্ব বা মতবিরোধ প্রকাশ করেননি, তবুও ন্যান্সির সাম্প্রতিক এই পোস্টকে অনেকেই কনার প্রতি পরোক্ষ তির হিসেবে দেখছেন।

উল্লেখ্য, কনা সংগীতজগতে প্রবেশ করেন ২০০০ সালে, আর ন্যান্সি শুরু করেন ২০০৬ সালে। ন্যান্সির এই বিতর্কিত মন্তব্যের পর নেটিজেনদের মধ্যে দুই শিল্পীর সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।