ঢাকা | সোমবার | ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সেতু দপ্তরে ৫ জন তরুণ ইন্টার্ন সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন

সেতু দপ্তরে বিভিন্ন বিষয়ে ৫ জন তরুণ ইন্টার্ন ১৬ এপ্রিল ২০২৫ থেকে ১৬ জুলাই ২০২৫ পর্যন্ত তিন মাসের ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করে সফলভাবে তাদের ইন্টার্নশিপ সম্পন্ন করেছেন। এই অর্জন উপলক্ষে সেতু দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় সেতু দপ্তরের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ ইন্টার্নদের হাতে সনদপত্র তুলে দেন।

ইন্টার্নশিপের মাধ্যমে তরুণ শিক্ষার্থীীরা কর্মক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়, যা তাদের নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করে। এর ফলে তারা ভবিষ্যতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আরও প্রস্তুত হয়। সেতু দপ্তরের সচিব ইন্টার্নদের ভবিষ্যৎ সফলতা কামনা করে বলেন, “ইন্টার্নরা সেতু দপ্তর এবং এর আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্প পরিদর্শনের মাধ্যমে যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছে, তা তাদের কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, তারা দেশের সেবায় একজন দক্ষ কর্মী এবং আদর্শ নাগরিক হিসেবে নিজেদের উজ্জ্বল করবেন বলে আমি বিশ্বাস করি।”

সনদ প্রদান অনুষ্ঠানে ইন্টার্নরা তাদের ইন্টার্নশিপ চলাকালীন সময়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন এবং কিছু মূল্যবান সুপারিশও প্রদান করেন। অনুষ্ঠানটিতে সেতু দপ্তর এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই ইন্টার্নশিপ প্রোগ্রাম তরুণদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতের কর্মজীবনের জন্য এক অনন্য সোপান হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।