ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সোশ্যাল মিডিয়ায় তরুণের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু ভিভো ওয়াই৪০০

ভিভো ওয়াই৪০০-এর ফার্স্ট সেল ৬ আগস্ট থেকে শুরু হওয়া মাত্রই দেশের তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। ওয়াই সিরিজের নতুন এই স্মার্টফোনটি বিশেষভাবে অ্যাডভেঞ্চারপ্রেমীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে, যারা এটিকে আন্ডারওয়াটার ফটোগ্রাফির নতুন ট্রেন্ডসেটার হিসেবে দেখছেন।

প্রি-অর্ডার থেকেই গ্রাহকদের জলপর আগ্রহ চোখে পড়ার মত ছিল। অনেকেই আগেভাগেই বুকিং নিশ্চিত করেছেন, আবার অনেকেই সরাসরি দোকান ঘুরে ভিভো ওয়াই৪০০ কিনছেন। অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই স্মার্টফোনটি দারুণ সাড়া পাচ্ছে। দেশের যেকোনো ভিভোর অথোরাইজড শোরুম এবং অফিসিয়াল ই-স্টোর থেকে এই ফোনটি সহজেই পাওয়া যাচ্ছে।

আজকের তরুণরা অ্যাডভেঞ্চার ও চ্যালেঞ্জকে ভালোবাসে। তাদের এক্সট্রিম ও অ্যাক্টিভ লাইফস্টাইলের কথা মাথায় রেখে তৈরি হয়েছে ভিভো ওয়াই৪০০। সোশ্যাল মিডিয়ায় এ ফোনের ব্যাপক কনটেন্ট ভাইরাল হচ্ছে। বিশেষ করে আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড থাকায়, কোনো আলাদা প্রোটেক্টিভ গিয়ার ছাড়াই পানির নিচ থেকে পরিষ্কার এবং নিখুঁত ছবি তোলা যাচ্ছে। পাশাপাশি ওয়ান-ট্যাপ ওয়াটার ইজেকশন ফিচারের মাধ্যমে এক ছোঁয়ায় ফোনের ভিতর জমে থাকা পানি বের করে দেয়া সম্ভব।

ভিভো ওয়াই৪০০-তে রয়েছে IP68 এবং IP69 সার্টিফিকেশন, যা ফোনটিকে রাফ এবং টাফ পরিস্থিতিতেও নির্ভরযোগ্য করে তোলে। ২ মিটার গভীরে ৩০ মিনিট পর্যন্ত ডুবানোর ক্ষমতা থাকায় ধুলোবালি বা ছিটেফোঁটা পানির সাথেও টিকে থাকে এটি। এমন টেকসই ডিজাইনের কারণে তরুণ অ্যাডভেঞ্চারপ্রেমীরা আন্ডারওয়াটার ফটোগ্রাফির মতো এক্সট্রিম অভিজ্ঞতা নিতে পারছে সহজেই।

ফার্স্ট সেল উপলক্ষে ১২ আগস্ট পর্যন্ত চলে বেশ কিছু আকর্ষণীয় অফার। যেমন, মানা বে টিকেট কুপনে “একটি কিনলে একটি ফ্রি” সুবিধা, প্রথম ৬ মাসে কোনো ওয়াটার ড্যামেজ হলে একবার ফ্রি সার্ভিসের জন্য ইন্স্যুরেন্স সুবিধা, লাইফটাইম অফার হিসেবে যেকোনো সময় ভিভো ওয়াই৪০০ কিনলে রিরো এস৮০ পাওয়ার ব্যাংক এবং ১৮ জিবি বাংলালিংক ডেটা বান্ডেল পাওয়া যাবে। এছাড়াও মোবাইল মোমো কিস্তিতে মাত্র ৮,৪০০ টাকার ডাউনপেমেন্টে ফোন কেনার সুযোগ থাকায় অনেকেই সহজেই এই স্মার্টফোনটি হাতে নিচ্ছেন।

ভিভো ওয়াই৪০০-এর স্টাইলিশ ডিজাইন, স্মুথ ইউজার এক্সপেরিয়েন্স এবং ফিচারসমৃদ্ধ সেটআপ তরুণদের দৈনন্দিন জীবনের সাথে পুরোপুরি খাপ খায়। ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জ বেজেললেস অ্যামোলেড ডিসপ্লে ব্রাইট এবং ক্লিয়ার ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপহার দেয়। এর ফ্ল্যাট-ফ্রেম ইউনিবডি ডিজাইনও সমাদৃত হচ্ছে। এই ফোনটি পাওয়া যাচ্ছে ডাইনামিক গ্রিন এবং পার্ল হোয়াইট দুইটি রঙে। ৬,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, ৪৪ ওয়াট ফ্ল্যাশ চার্জিং এবং মিলিটারি-গ্রেড সার্টিফিকেশনপ্রাপ্ত এই কমপ্যাক্ট ফোনটি তরুণদের একদম পছন্দের।

ফলে, দ্রুতই ভিভো ওয়াই৪০০ দেশজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে এবং তরুণদের মধ্যে এর প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। যারা এখনো এই ফোনের স্বাদ পাননি, তারা এখনই সুযোগ নিতে চাইছেন এই মানসম্মত স্মার্টফোনটির।