ভিভো ওয়াই৪০০-এর ফার্স্ট সেল উপলক্ষ্যে ৬ আগস্ট থেকে দেশের তরুণ সমাজের মধ্যে ব্যাপক উন্মাদনা ছড়িয়েছে। ওয়াই সিরিজের এই নতুন স্মার্টফোনটি বিশেষ করে অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে আন্ডারওয়াটার ফটোগ্রাফির ট্রেন্ডসেটার হিসেবে ব্যাপক প্রশংসা পেয়েছে।
প্রি-অর্ডারের ধারা থেকেই স্পষ্ট হয়েছে গ্রাহকদের আগ্রহ, যেখানে অনেকেই আগেভাগেই বুকিং নিশ্চিত করেছেন, আবার অনেকেই সরাসরি দোকান থেকে ফোন সংগ্রহ করছেন। অনলাইন ও অফলাইন দুই ক্ষেত্রেই ভিভো ওয়াই৪০০ দারুণ সাড়া ফেলেছে এবং এখন দেশের যেকোনো ভিভো অথোরাইজড শোরুম বা অফিসিয়াল ই-স্টোর থেকে সহজেই ফোনটি পাওয়া যাচ্ছে।
তরুণ প্রজন্ম অ্যাডভেঞ্চার ও নতুন চ্যালেঞ্জকে ভালোবেসে তাদের গতিশীল জীবনযাত্রার জন্যই ভিভো ওয়াই৪০০ তৈরি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখন ভিভো ওয়াই৪০০ সম্পর্কিত বিভিন্ন আকর্ষণীয় কন্টেন্ট ভাইরাল হচ্ছে, কারণ এর আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড ফোনটিকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। কোনো প্রোটেক্টিভ গিয়ার ছাড়াই পানির নিচেও ক্লিয়ার ও পারফেক্ট ছবি তুলতে সক্ষম, আর ওয়ান-ট্যাপ ওয়াটার ইজেকশন ফিচার ফোনের ভিতরে জমে থাকা পানি এক লক চাপেই বাইরে ফেলে দেয়।
আইপি৬৮ ও আইপি৬৯ সার্টিফিকেশনযুক্ত এই ফোনটি শুধু মাটি-পানি বা ধুলোবালির হাত থেকে নয়, ২ মিটার গভীর পানির নিচেও ৩০ মিনিট পর্যন্ত ডুবে থাকার সামর্থ্য রাখে। এই টেকসই গুণের কারণে তরুণ অ্যাডভেঞ্চারপ্রেমীরা আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও এক্সট্রিম এক্সপেরিয়েন্সের জন্য ওয়াই৪০০-কে বেছে নিচ্ছেন।
ফার্স্ট সেল চলাকালীন আকর্ষণীয় অফার গুলো চলবে ১২ আগস্ট পর্যন্ত, যেখানে মানা বে টিকেট কুপন দিয়ে একটি টিকেট কিনলেই আরেকটি ফ্রি পাবেন। এছাড়াও, প্রথম ৬ মাসে যেকোনো ওয়াটার ড্যামেজের জন্য একবার ফ্রি সার্ভিস ইনস্যুরেন্স সুবিধা থাকছে। লাইফটাইম অফার হিসেবে ভিভো ওয়াই৪০০ কিনলেই উপহার হিসেবে দেওয়া হবে রিরো এস৮০ পাওয়ার ব্যাংক ও ১৮ জিবি বাংলালিংকের ডেটা বান্ডেল। মোবাইল খরচের বোঝা কমাতে মোমো কিস্তিতে মাত্র ৮,৪০০ টাকা ডাউনপেমেন্টে ফোনটি কেনার সুযোগ থাকায় ক্রেতারা দ্রুত এই সুযোগ নেবার আগ্রহ দেখাচ্ছেন।
ওয়াই৪০০-এর স্টাইলিশ ডিজাইন, স্মুথ ইউজার এক্সপেরিয়েন্স, ও ফিচার-প্যাকড ফ্ল্যাট-ফ্রেম ইউনিবডি ডিজাইন তরুণদের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে দারুণভাবে মানিয়ে যায়। এর ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জ বেজেললেস অ্যামোলেড ডিসপ্লেতে উজ্জ্বল ও প্রাণবন্ত ভিজ্যুয়াল উপভোগ করতে পারেন ব্যবহারকারীরা। ডাইনামিক গ্রিন ও পার্ল হোয়াইট দুই বিকল্প রঙে ফোনটি পাওয়া যাচ্ছে। শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, ৪৪ ওয়াট ফ্ল্যাশ চার্জিং, এবং মিলিটারি-গ্রেড সার্টিফিকেশনের কারণে এ ফোনটি অত্যন্ত টেকসই ও কম্প্যাক্ট।
সব মিলিয়ে, ভিভো ওয়াই৪০০ তরুণ প্রজন্মের কাছে এখন এক জনপ্রিয় পছন্দ হয়ে উঠেছে। এই ফোন হাতে পাওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা উৎসাহের সঙ্গে অপেক্ষা করছেন এবং আগামী দিনগুলোতে এই আগ্রহ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।








