ঢাকা | রবিবার | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

অফিস সহকারী আব্দুস সবুরের মৃত্যুতে বাণিজ্য উপদেষ্টা ও সচিবের আন্তরিক শোক

বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী আব্দুস সবুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন। পৃথক শোকবার্তায় বাণিজ্য উপদেষ্টা ও সচিব মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।