ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

আইসিবি ও তার সাবসিডিয়ারি কোম্পানিগুলোর উদ্যোগে মতিঝিলে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

‘জুলাই পুনর্জাগরণ’ ও ‘তারুণ্যের উৎসব-২০২৫’ পালনের অংশ হিসেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং তার সাবসিডিয়ারি কোম্পানিগুলোর উদ্যোগে ৬ আগস্ট ২০২৫ তারিখে সকাল ৯:৩০ টায় মতিঝিল পার্কে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নির্বাচিত এই কর্মসূচির নেতৃত্ব দেন আইসিবির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজ্ ফরিদা ইয়াসমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর পাশাপাশি আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নূরুল হুদা, আইসিবির বিভিন্ন সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহীরা এবং মহাব্যবস্থাপকবৃন্দও এতে অংশগ্রহণ করেন। এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধুমাত্র পরিবেশ সংরক্ষণে অবদান রাখেনি, বরং জনসচেতনা বৃদ্ধিতে এবং তারুণ্যের মাঝে দায়িত্ববোধ সৃষ্টি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আইসিবি’র এ ধরনের উদ্যোগে তরুণ সমাজের অংশগ্রহণ বাড়িয়ে একটি সবুজ ও সুন্দর ভবিষ্যতের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।