ঢাকা | শনিবার | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৮ হিজরি

কুলাউড়ায় পারিবারিক কলহে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, ছেলে গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক কলহের জেরে ছেলেসৎকর্মে লছমুন রিকমুন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে অভিযুক্ত ছেলে বিষ্ণু প্রসাদ রিকমুন (২৭)কে গ্রেপ্তার করেছে।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত ২৪ ফেব্রুয়ারি রাতে উপজেলার চাতলাপুর চা বাগানে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে ধারালো ছুরি দিয়ে লছমুন রিকমুনের পেটে একাধিকবার কোপ দেন।

গুরুতর আহত অবস্থায় লছমুনকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা বিষ্ণু প্রসাদ রিকমুনকে বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল ও ঘটনার কারণে পরিস্থিতি খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে।