ঢাকা | রবিবার | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ছয় মাসে ১৯ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

গত ছয় মাসে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন অভিযানে ১৯ হাজারেরও বেশি প্রবাসীর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে তাদেরকে কালো তালিকাভুক্ত করেছে এবং নিজ দেশে ফেরত পাঠিয়েছে। ফেরত যাওয়া প্রবাসীদের মধ্যে রয়েছে নারী-পুরুষ উভয়েই, যাদের কেউ পুনরায় ভিসা নিয়ে কুয়েতে প্রবেশ করতে পারবে না।

স্থানীয় গণমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

কুয়েতের বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাদের গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে আবাসন আইন ও শ্রম আইন লঙ্ঘন, পলাতক আসামি, মাদক ব্যবসা, ভিসা বাণিজ্য, অবৈধ ব্যবসাবাণিজ্য এবং পতিতাবৃত্তিসহ বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, মিসর সহ বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছেন।

এর আগে, গত রমজান মাসে ভিক্ষাবৃত্তির অভিযোগে ৬০ জন প্রবাসীকে গ্রেপ্তার করে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। এই অভিযানগুলি দেশটির নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বসম্পন্ন ভূমিকা পালন করছে।