ঢাকা | শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

ছাত্র জনতার জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আজ শনিবার (৯ আগস্ট) একটি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সফলভাবে পরিচালনা করেছে। ডিএসসিসি এর এলাকাজুড়ে ৬৬ নং ওয়ার্ড, অঞ্চলে ৮ এ এই অভিযানে করপোরেশনের মাননীয় প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া উপস্থিত থেকে পরিপূর্ণ তদারকি করেন।

সকাল ৬ টায় শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের ছয় শতাধিক কর্মী। এছাড়াও স্থানীয় বাসিন্দারা উৎসাহের সাথে অংশ নেয় এই প্রচেষ্টায়। অভিযানের মূলত লক্ষ্য ছিল ড্রেন, নর্দমা এবং ফুটপাতের ময়লা পরিষ্কার করা এবং মশার লার্ভা নাশক ওষুধ প্রয়োগ করা।

জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দা, রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিন সদস্যদের সাথে একটি র‍্যালিও অনুষ্ঠিত হয়। একই সঙ্গে নির্মাণাধীন ভবনের জমা পানিতে এডিস মশার লার্ভা রয়েছে কি না তা পরীক্ষা করে ভবন মালিক তথা দায়িত্বশীলদের সতর্ক করা হয়।

ডিএসসিসির প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া এলাকার জনগণকে ময়লা যথাযথ জায়গায় ফেলার জন্য আহবান জানান এবং বলেন, “যদি সবাই দায়িত্বশীল হন ও নির্দিষ্ট জায়গায় ময়লা সরবরাহ করেন, তাহলে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা সহজে সেগুলো সংগ্রহ করতে পারবে। এতে এলাকার সৌন্দর্য বজায় থাকবে এবং জনস্বাস্থ্যের উন্নয়ন হবে।” তিনি আরও বলেন, “দলমত নির্বিশেষে একটি নাগরিক কমিটি গঠন করা উচিত, যার মাধ্যমে এলাকার সমস্যাগুলো দ্রুত আমরা সমাধান করতে পারব।”

পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সর্বোপরি, এই সম্মিলিত প্রচেষ্টা ঢাকার দক্ষিণাঞ্চলের পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় একটি ইতিবাচক সনদ হয়ে থাকবে।