ঢাকা | সোমবার | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি

জনগণকে ভোটাধিকার বঞ্চিত রাখার চক্রান্ত রুখে দেওয়া হবে: মুরাদ

বুধবার (২ জুলাই) ধামরাই উপজেলার যাদবপুর ও গাংগুটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী

সংগঠনের নেতা-কর্মীদের পৃথক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উভয় মতবিনিময় সভা

স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেই বৈঠকে নিরপেক্ষ

নির্বাচনের রূপরেখা নির্ধারণ করা হয়েছে। এই বৈঠকের পর কিছু দলের মাথা নষ্ট হয়ে

গেছে। তারা উন্মাদের মতো কথা বলা শুরু করেছেন। মনে হচ্ছে, তারা কি যে হারিয়ে

ফেলেছেন।

স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ হলো

নির্বাচন। যারা বলে গণঅভ্যুত্থান হয়েছে শুধু নির্বাচনের জন্য হয়নি, তারা আসলে

বিভ্রান্তকারী। জনগণকে এ বিষয়ে সচেতন করতে হবে।

যাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য

দেন এম এ জলিল, খন্দকার আবু তাহের মুকুট, খন্দকার আইয়ুব, আনসার আলী, এনায়েত হোসেন,

শহিদুর রহমান শহিদ, প্রভাষক আজাদ, ইবাদুল হক জাহিদ, শাহজাহান হোসেন শিপু, ইসমাইল

হোসেন সুমন প্রমুখ।