ঢাকা | শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

টয়লেটের ছাদে গাঁজা চাষ, যুবক ফয়সাল মিয়া বিজয় গ্রেফতার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাইজাল বরুন্ডি এলাকায় ফয়সাল মিয়া বিজয় (৩২) নামে এক যুবককে টয়লেটের ছাদে গাঁজা চাষ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাটুরিয়া উপজেলার ওই এলাকার তার বসতঘরের পাশে নির্মিত পাকা টয়লেটের ছাদে গাঁজা গাছ চাষের তথ্য পেয়ে অভিযানে যায়। অভিযানে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং ফয়সাল মিয়া বিজয়কে আটক করা হয়।

গ্রেফতারকৃত ফয়সাল মিয়া বিজয় সাইজাল বরুন্ডি এলাকার মোজাম্মেল হকের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ মাদকবিরোধী এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও মাদক বিরোধী এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।