ঢাকা | শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

টেকনাফে বিজিবির অভিযান: পিস্তল, গুলি, মর্টার শেল ও আর্জেস গ্রেনেডসহ বড়সড় নমুনা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বিজিবি একটি সফল অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। হোয়াইক্যং সীমান্তবর্তী বিলাসীর দ্বীপের জঙ্গলের মধ্যে গতকাল চিরুনি অভিযান চালিয়ে তারা একটি দেশীয় পিস্তল, ১০ রাউন্ড রাইফেলের গুলি, তিনটি ৬০ মিঃমিঃ মর্টার শেল, চারটি আর্জেস হ্যান্ড গ্রেনেড, দুইটি বডিসেট ফিউজ এবং তিনটি অতিরিক্ত ফিউজ উদ্ধার করেছে।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উদ্ধারকৃত সব অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় আলামত হিসাবে জমা রাখা হয়েছে এবং মর্টার শেল ও আর্জেস হ্যান্ড গ্রেনেড ধ্বংস করার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার প্রস্তুতি চলছে। বিজিবির এই অভিযানের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা জোরদার করতে বড় ধরনের সাফল্য পাওয়া গেছে।