ঢাকা | রবিবার | ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা

বিএনপি চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শতর্কে ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে দলের মনোনয়ন পেয়েছেন রেজাউল করিম বাদশা। তিনি বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন ঘোষণা করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। একই সঙ্গে বিএনপির মিডিয়া সেলে থাকা শায়রুল কবির খান তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বগুড়া সদর-৬ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাইকে বিএনপির গুলশান দলের চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।’