ঢাকা | সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

দেশের হাওর-বিল ইজারা সমস্যা দূর করতে ব্যবস্থা নিচ্ছে সরকার: মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের হাওর-বাঁওড়, বিল, জলাশয়

ইজারা সংক্রান্ত বিদ্যমান সমস্যা দূর করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

রবিবার (৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি সমাজভিত্তিক

মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি

এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, যেখানে প্রকৃত মৎস্যজীবী রয়েছে, সেখানকার জলমহালের সেই মৎস্যজীবীদের

একমাত্র অধিকার। এ জলমহাল ইজারা নীতিমালা পরিবর্তন করা হচ্ছে। যেন এ নিয়ে

মৎস্যজীবীদের আর কোনো সমস্যা না হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি

হিসেবে বক্তব্য দেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ, জেলা মৎস্য

কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, সিনিয়র মৎস্য

কর্মকর্তা শরীফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মাৎ খাদিজা খাতুন, নিমগাছী

সমাজভিত্তিক মৎস্য সম্পদ প্রকল্প পরিচালক শহীদুল ইসলাম প্রমুখ।