ঢাকা | বুধবার | ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে সফর, ১৪৪৮ হিজরি

দেশে আরও ২১ জনের করোনা শনাক্ত

করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে নতুন করে কারো মৃত্যু হয়নি। সোমবার (২৩

জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি

শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

পড়ুন: করোনার নতুন ঢেউয়ে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে

শনাক্তের হার ৪ দশমিক ৭৬ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৫২ হাজার ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি

থেকে এখন পর্যন্ত মারা গেছেন ১৯ জন। আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার

৫১৮ জনের।