নরসিংদীর বিভিন্ন এলাকার দেড়শত প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সোমবার (২ মার্চ) দুপুরে নরসিংদী জেলা শিশু একাডেমি মিলনায়তনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত অনুষ্ঠানে মোট৯ প্রকার নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী হিসেবে তেল, সেমাই, দুধ, চিনি, পোলাও চাল, ডালসহ প্রয়োজনীয় শুকনো খাবার এবং অন্যান্য উপকরণ বিতরণ করা হয়, যাতে ঈদের সময়ে প্রতিবন্ধী পরিবারগুলো সুষ্ঠুভাবে উৎসব উদযাপন করতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক, জেলা ড্যাবের সহসভাপতি ডা. এ. কিউ. এম. মোবিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু কাউসার সুমন। স্থানীয় নেতারা হিসেবে ছিলেন চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির গণবিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদী জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. নূরুল্লাহ আল মাসুদ। জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া প্রতিবন্ধী ও তাদের স্বজনরা সহায়তায় সন্তোষ প্রকাশ করেন এবং তাদের জীবনের ছোট-বড় প্রয়োজন মেটাতে এমন উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। আয়োজনকারীরা জানান, ভবিষ্যতেও সামাজিকভাবে অপ্রতুলসেবা ভোগা জনগোষ্ঠীর পাশে থাকার চেষ্টা চালিয়ে যাবে।








