ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরায় উদযাপিত হলো জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস

মাগুরায় নানা কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের কবর জয়েঙে ফুল দিয়ে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং শহীদদের আত্মত্যাগ স্মরণ করে দোয়া করা হয়।

মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামে শহীদ ছাত্রনেতা মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত করা হয় এবং অন্যান্য শহীদদের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জেলা প্রশাসক মোঃ ওহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। শহীদ রাব্বির পরিবার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বরুনাতৈল এলাকার শত শত মানুষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

এর পর জেলা অডিটোরিয়ামের সামনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণী দেয়ালিকা উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে তারা শহীদদের ত্যাগ ও বেদনার কথা উল্লেখ করেন। সভায় শহীদদের স্বজনরা অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণার পাশাপাশি শহীদদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এই স্মরণসভা এবং কর্মসূচিগুলো মাগুরার মানুষকে ঐতিহাসিক ঘটনা স্মরণে উদ্দীপ্ত করছে এবং তাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে আরো মজবুত করছে।