ঢাকা | বুধবার | ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি হবে না: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী পাঁচ-ছয়টা দিন খুবই

গুরুত্বপূর্ণ। নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি হবে না।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ

সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ-সংলাপে তিনি এ কথা

বলেন।

শফিকুল আলম বলেন, ‘একটা বিষয়ে নিশ্চিত থাকেন ইলেকশন (নির্বাচন) দেরি হবে না।

অধ্যাপক ইউনূস নির্বাচনের যে সময় বলেছেন, তার থেকে একটা দিনও দেরি হবে না।’

প্রেস সচিব বলেন, তিনি (ড. ইউনূস) প্রথমে বলেছিলেন এপ্রিলের প্রথমে। তারপর আমরা

লন্ডনে বলেছি যদি অনেকগুলো সংস্কার হয়… কাজগুলো এগিয়ে যায়, সেক্ষেত্রে এটা

ফেব্রুয়ারিতে হবে। আমরা সেই জায়গায় এখনো আছি। এটা একটা দিনও দেরি হবে না

বিএসআরএফ-এর সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান তথ্য কর্মকর্তা

নিজামূল কবীর। সংলাপ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

পড়ুন: জুলাই সনদ বাস্তবায়নের মূল দায়িত্ব রাজনৈতিক নেতাদের: আলী রীয়াজ