জনস্বার্থে নিরলসভাবে কাজ করে যাওয়া এবং সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ নেত্রকোনা জেলায় শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হয়েছেন ট্র্যাফিক সাব-ইন্সপেক্টর (টিএসআই) আসাদুজ্জামান সুমন। তিনি ত্রিশালের একজন কৃতি সন্তান। গত মঙ্গলবার (১০ মার্চ) নেত্রকোনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ সভায় এই সম্মাননা প্রদান করা হয়। ট্রাফিক বিভাগে তিনি সর্বোচ্চ পরিমাণ মামলার প্রসিকিউশন দাখিল করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে তাঁর অসাধারণ ভূমিকার জন্য এই স্বীকৃতি লাভ করেন। এর আগে, তিনি নেত্রকোনার সেরা পুলিশ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। তার এই প্রশংসনীয় কাজের ধারাবাহিকতা তাকে এলাকার মানুষসহ পুলিশ বিভাগে ব্যাপক শ্রদ্ধা ও প্রশংসা অর্জন করে চলেছেন।









