ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

নোয়াখালীতে গ্রাম আদালত সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয় তৃতীয় তলায় মিনি কনফারেন্স হলরুমে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জালাল উদ্দিন, নোয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসিন, গ্রাম আদালত নোয়াখালী ম্যানেজার আহসানুল্লাহ চৌধুরী মামুনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ব্যক্তিরা।

এ কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম ও ভূমিকা, স্থানীয় বিচার ব্যবস্থায় জনসাধারণের অংশগ্রহণ বৃদ্ধি এবং ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে সামাজিক সুস্থতার প্রতিষ্ঠায় কীভাবে সমন্বয় সাধন করা যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উপস্থিত সবাই এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সফলতার জন্য সবার সহযোগিতার আহ্বান জানান।