আজ পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) তার গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। “মানবিক যাত্রার গাঁথা, সম্ভাবনার নতুন দিগন্ত” শীর্ষক প্রতিপাদ্যকে কেন্দ্র করে সাজানো এই অনুষ্ঠানটি প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অঙ্গীকারের নতুন প্রত্যয়ের প্রতিফলন ছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএসটিসির গভার্নিং বডির মাননীয় চেয়ারপারসন মিজ সানজিদা ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ ইনামুল হক, মহাপরিচালক, হেলথ ইকোনমিক ইউনিট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান বোর্ড সদস্য ড. মোঃ গোলাম রহমান, ভাইসচেয়ার মিজ গিতালী বদরুননেসা হাসান প্রমুখ। তাঁদের উপস্থিতি পিএসটিসির কৌশলগত লক্ষ্য এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরে।
পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ একটি উপস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটির দীর্ঘ ৪৭ বছরের যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলকগুলো তুলে ধরেন। তিনি জানান, পিএসটিসি একটি সংকটময় সময় থেকে যাত্রা শুরু করে আজ বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য, অধিকার, যুব নেতৃত্ব, জলবায়ু পরিবর্তন, শিক্ষা ও মানবিক সহায়তা—এসব ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অবদান সাংগঠনিক এবং সমাজের উন্নয়নে অনন্য।
এই প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মাধ্যমে পিএসটিসি ভবিষ্যতে আরও নতুন সম্ভাবনা ও দিগন্তের সন্ধান ও শোষিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।








