ঢাকা | বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

পিরোজপুরে উদ্ধারকৃত মোবাইল ফোন ও ফেসবুক আইডি মালিকদের কাছে হস্তান্তর

পিরোজপুরে উদ্ধার করা ২৬টি মোবাইল ফোন, তিনটি ফেসবুক ফেইক আইডি ও একটি হ্যাক হওয়া ফেসবুক আইডি মালিকদের হাতে তুলে দেয়া হয়েছে। সোমবার সকাল ১১টায় পিরোজপুর পুলিশ সুপারীর কার্যালয়ের হল রুমে এই ফোন ও ফেসবুক আইডিগুলো মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

পুলিশ সুপার জানান, পিরোজপুর জেলার সাতটি উপজেলা থেকে উদ্ধার করা এই মোবাইল ফোন ও ফেসবুক আইডিগুলো জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া সেল শাখার উদ্যোগে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল যথাসময়ে মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

খাঁন মুহাম্মদ আবু নাসের আরও বলেন, পিরোজপুর জেলা পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ মাদকসহ সকল অপরাধ দমনে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও অপরাধ মোকাবেলায় তাদের তৎপরতা অব্যাহত থাকবে।