ঢাকা | সোমবার | ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা আবেদন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে যারা আর্থিক সহায়তা প্রদান করতে ইচ্ছুক, তারা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে তাদের অনুদান জমা দিতে পারবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের আর্থিক সাহায্য পাঠানোর জন্য নীচের হিসাব নম্বরে টাকা জমা দিতে হবে। হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল।

চলতি হিসাব নম্বর: ০১০৭৩৩০০৪০৯৩
ব্যাংকের নাম: সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান উপদেষ্টার কার্যালয় কর্পোরেট শাখা।

এই অনুদান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের জন্য জরুরিভাবে ব্যবহৃত হবে, তাই দেশের নাগরিকদের প্রতি আন্তরিক সহায়তার আহ্বান জানানো হয়েছে।