উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য অগ্রণী ব্যাংকে একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই দোয়া অনুষ্ঠানটি মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর ব্যাংকের প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজ ঘরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালনা কমিটির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা। দোয়া মাহফিলে নিহতদের আত্মার শান্তি ও বিদেহী আত্মার মাগফিরাতের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এই উদ্যোগে ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীরা আন্তরিকতা ও সহানুভূতির মর্মে অংশ গ্রহণ করেন।








