ঢাকা | রবিবার | ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মাগুরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা উপলক্ষে উৎসবের আমেজ

মাগুরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ঐতিহ্য ও আচার অনুষ্ঠান অনুযায়ী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এই দিনটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেবী সরস্বতীকে সুরের দেবী ও বিদ্যার দেবী হিসেবে মানা হয়। শিক্ষার্থীরা ফুল বেলপাতা দিয়ে দেবীকে অঞ্জলি দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এবং দোয়া ও প্রার্থনা করেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই মেডিকেল কলেজ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা সরকারি বালক বিদ্যালয়, মাগুরা সরকারি বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা উৎসবের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা সরস্বতীর জন্য অঞ্জলি দিয়ে পুষ্পাঞ্জলি দেন এবং পরবর্তী সময়ে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। দিনজুড়ে প্রতিটি স্কুল ও কলেজে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা এক অপরুপ দৃশ্যের সৃষ্টি করে।

মাগুরা সরকারি কলেজের শিক্ষার্থী তমা জানান, প্রতিবছর এই দিনটির জন্য তারা অনেক উৎসাহের সঙ্গে অপেক্ষা করে থাকেন। তারা বন্ধু-বান্ধবরা মিলে রঙ দিয়ে দিনটি উদযাপন করে ও দেবীর আশীর্বাদ কামনা করে। তমা বলেন, এই উৎসবের মাধ্যমে তারা লেখাপড়ায় ভালো ফলাফলের জন্য প্রার্থনা করেন এবং সারা বছর সুস্থ ও সমৃদ্ধ জীবন কাটানোর জন্য আশা প্রকাশ করেন।