ঢাকা | মঙ্গলবার | ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

যশোরে হাজী মহসিনের স্মৃতিস্মারক ইমামবাড়িতে চুরি, নির্লিপ্ত প্রত্নতত্ত্ব বিভাগ

আড়াইশো বছরের পুরাকীর্তির ভবন হাজী মুহাম্মদ মহসিনের স্মৃতিস্মারক যশোরের মুড়লি

ইমামবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৬ জুলাই) মধ্যরাতে ইমামবাড়ির প্রধান ফটকের

তালা ভেঙে চোরেরা শিয়া সম্প্রদায়ের মহররমের জন্য ব্যবহৃত শত বছরের মূল্যবান

জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। 

এ ঘটনায় সোমবার কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। এরআগেও সেখানে চুরির

ঘটনা ঘটলেও প্রত্নতত্ত্ব বিভাগ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং নির্লিপ্তই থেকে

গেছে।

অভিযোগে জানা গেছে, দানবীর হাজি মুহাম্মদ মহসিনের সৎ বোন মন্নুজান খানম তার

জমিদারির আমলে ইমামবাড়ি নির্মাণ করেন। আড়াইশ বছরের প্রাচীন ঐতিহাসিক স্থাপনাটি

বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত পুরাকীর্তি। 

শহরের মুড়লিতে অবস্থিত এটি এখন শিয়া সম্প্রদায়ের প্রার্থনার স্থান হিসেবে ব্যবহৃত

হয়।