যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েল বেঙ্গল এআই ঘরে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে। এই সুযোগটি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। প্রতিষ্ঠানটি এমন শিক্ষার্থী খুঁজছে যারা কোডিং না জানলেও এআই বিষয়ে আগ্রহী এবং শিখতে ইচ্ছুক।
রয়েল বেঙ্গল এআই মোট তিন জন শিক্ষার্থীকে ইন্টার্ন করা হবে। ইন্টার্নশিপের সময়সীমায় সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে হবে এবং প্রতি মাসে ১০০ ডলার বেতনের ব্যবস্থা থাকবে। এটির জন্য কোনও কোডিং দক্ষতা বা পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, এছাড়াও সাবলীল ইংরেজি জানা বাধ্যতামূলক নয়। তবে এআই বিষয়ে ভালোমতো বুঝে নিতে আগ্রহী এবং গবেষণামূলক কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।
এই ইন্টার্নশিপে অংশগ্রহণকারীরা ঘরে বসেই এআই বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি, সফল ইন্টার্নদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে এবং তারা বাস্তব-বিশ্বের এআই প্রকল্পে কাজের মূল্যবান অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ ৪ জুলাই ২০২৫। আগ্রহীরা https://shorturl.at/2o8Uc এই লিংকে গিয়ে আবেদন করতে পারেন।









